শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

চিকিৎসা করতে দুবাই গেলেন রাষ্ট্রপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০৪৭) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর এবং পশ্চিম এশিয়ার অন্যতম ব্যবসা কেন্দ্র দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।

বিদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৯ দিনের চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সঙ্গে থাকবেন।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল হামুদি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান। সূচি অনুযায়ী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু করোনার কারণে যথাসময়ে তা করা সম্ভব হয়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD