শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ-কেউ গুজব ছড়িয়ে বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে পারে। তাই গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবু কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন মন্ত্রী।

জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর ও কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে আজ সকালে বান্দরবান সদর হাসপাতাল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, এতে হাসপাতালগামী রোগী, স্বজন ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সময় মন্ত্রী সড়কটি পরিদর্শন করে সংস্কারকাজের সূচনা করেন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ে সড়কটির পূর্ণাঙ্গ মেরামতের আশ্বাস দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD