রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। একইস‌ঙ্গে রো‌হিঙ্গা প্রত্যাবাস‌নে বেইজিংয়ের আরও সক্রিয় ভূমিকা চায় ঢাকা।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চায়না রিলেশানস : অ্যা ফিউচার আউটলুক` শীর্ষক এক সে‌মিনা‌রে দেওয়া বক্ত‌ব্যে এ কথা ব‌লেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলা‌দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের পক্ষ থেকে আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা ক‌রে বাংলাদেশ।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ব‌লেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতো অব্যাহত থাকবে। বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। ক‌রোনা মহামা‌রি কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা বাংলাদেশ ছেড়ে যাননি।

অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD