মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেলেন কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল চারটা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এই ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতারাও ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাৎ পুরো মঞ্চটি ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে পড়ার পরপরই নেতাদের তুলতে ঝাঁপিয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উঠে দাঁড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন কাদের।

এসময় তিনি বলেন, ১৯৭৫ এ আমরা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলাম, তখন অনেককে হাসপাতালে যেতে হয়েছিল। আজকে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলব, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD