প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা ইনজয় আহম্মেদ (২৮)। ঘটনাটি ঘটেছে বুধবার মাগুরার মোহাম্মদপুরে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইনজয় আহম্মেদ রানীনগর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি অনার্স ক্লাসের ছাত্র ছিলেন। পাশাপাশি ল্যাব এইড ওষুধ কোম্পাীনে চাকরী করতেন। গ্রামবাসি বলছেন তার মৃত্যু রহস্যজনক।
তাকে হত্যা করা হতে পারে। মৃত্যুর সময় তার মুখমন্ডল গামছা দিয়ে পেঁচানো ছিল। হাটুগাড়া দিয়ে লাশটি ঘরের মেঝের উপর ঝুলছিল। খবর নিশ্চত করে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জানান, ইনজয় আমার সম্পর্কে ভাগ্নে। সম্ভবত প্রেম ঘটিত কারণে তিনি এমন আত্মঘাতি হয়েছেন। তবে ঢাকায় থাকার কারণে তিনি বিস্তারিত জানাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনজয় আহম্মেদকে নম্রভদ্র বলে দাবী করে বলা হচ্ছে তিনি কোন ভাবেই আত্মহত্যা করতে পারেন না। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবরটি আমি জানি না। খোজ নিয়ে জানাচ্ছি।