শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

‘জনগণের আস্থার তীব্র সংকটে ভুগছে বিএনপি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

বাংলাদেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোন আগ্রহ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের আস্থার তীব্র সংকটে ভুগছে।

বুধবার (২ জুন) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা চাই, বিএনপি থাকুক। তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক,সরকারের গঠনমুলক সমালোচনা করুক।”

দেশে বিএনপি রাজনৈতিক ভাবে সোচ্চার আছে নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়।তাইতো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।”

বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙ্গা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে।প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাঁকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।”

সরকারের পায়ের নিচে মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কার সাথে আছে। ভবিষ্যতেও প্রমাণ হবে জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সাথে আছে, নাকি বিএনপির সাথে আছে।

“শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে।তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। বিএনপি জলাতঙ্ক রোগের মতো জনগণ ও নির্বাচন আতঙ্কে ভুগছে।”

সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন, “তাদের এমন কথায় মানুষ হাসে।দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। বিএনপি এখনো হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না।দেখলেও তা সহ্য হয় না বিএনপির।

“বিএনপির পেছনে শুধু ব্যর্থতা, তাই তারা পেছনে তাকাবে কেমন করে।আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নেতিবাচক রাজনীতির বৃত্তে বন্দী থাকলে সামনের দিকে তাকিয়েও তাদের কোন লাভ নেই।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD