শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর কোনো বিকল্প কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘ নিখুঁত নয়। কিন্তু এটি অপরিবর্তনীয়, আর এর বিকল্পের কথা কল্পনা করাও কঠিন।’

জাতিসংঘের ৮১তম সাধারণ বিতর্কের উদ্বোধনে তিনি জাতিসংঘ যেসব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে সেসব বিষয় মোকাবিলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

একই সঙ্গে যেসব ব্যবস্থা আর কার্যকর নয় সেগুলো সংস্কার এবং শিল্প খাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকর্মীদের মতো আরও বেশি কণ্ঠকে আলোচনার টেবিলে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘আস্থা কেউ উপহার হিসেবে দেয় না, এটি অর্জন করতে হয়।’

তিনি বলেন, বর্তমান অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে যা কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য যথেষ্ট সাহসী এবং সঠিক ব্যক্তিদের আলোচনার টেবিলে আনার জন্য যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক।

ড. খলিলুর রহমান বলেন, এভাবেই ভবিষ্যতের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা সম্ভব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD