মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করে দেশের সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে নানা আয়োজনে মুখর জাতীয় প্রেস ক্লাব। আজ সমাপনী দিনের কর্মসূচি শুরু হবে কেক কাটার মধ্য দিয়ে।

অনুষ্ঠানমালায় আরও রয়েছে, আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র ্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী-এমপিসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD