শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জিয়াউর রহমান বীর-উত্তমের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের দাবিতে রাজধানীতে চলছে দলটির বিক্ষোভ সমাবেশ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-ঊন-নবী খান সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। সমাবেশ শুরুর পর থেকেই নেতাকর্মীদের প্রেসক্লাবের সামনে প্রবেশ করতে পুলিশের পক্ষ থেকে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়েই সমাবেশস্থলে আসতে দিচ্ছে পুলিশ।

এর আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ফিরিয়ে দেয় বলে অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের লিংক রোডের মাথায় পুলিশ কাউকেই সমাবেশস্থলে ঢুকতে দিচ্ছে না। এছাড়া কদম ফোয়ারার পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD