শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জানা গেল আইফোন ১৩ সিরিজের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : প্রযুক্তি প্রেমীদের কাছে আইফোন পছন্দের তালিকায় শীর্ষে। অ্যাপল কোম্পানিও প্রতিবছর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিগত ফোনগুলোর থেকে আরও উন্নত এবং আরও বেশি প্রযুক্তি সুবিধা সম্বলিত ফোন আনতে চেষ্টা করে। কিন্তু করোনার মহামারির কারণে ব্যবসায়ে মন্দ যাওয়ার ভয়ে ২০২০ সালে অ্যাপল কোম্পানি কোনো ফোন বাজারে ছাড়েনি। তবে চলতি বছর করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় আইফোন ১৩ সিরিজ আনছে অ্যাপল।

আগামী ১৪ সেপ্টেম্বর একটি ডিজিটাল ইভেন্টে আইফোন ১৩ সিরিজের নতুন চারটি ফোন উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। নতুন মডেলের দাম নিয়ে বিশ্বব্যাপী আইফোনপ্রেমীদের কৌতূহলের অন্ত থাকে না। এবারও তার ব্যতিক্রম নয়। অ্যাপক কোম্পানি এতদিন আইফোন ১৩ এর দাম গোপন রাখলেও শেষ পর্যন্ত ফোন বাজারে না আসতেই জানা গেল এর দাম। অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট দাবি করছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ এর দাম ফাঁস করে দিয়েছে তারা।

এবার আইফোন ১৩ এর চারটি মডেল আনছে অ্যাপল। চারটি মডেলের মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। আর চারটি মডেলের দামই ফাঁস হয়ে গেছে।

অ্যাপল হাব’র তথ্য অনুযায়ী আইফোন ১৩ এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার ( প্রতি ডলার ৮৫ টাকা ধরে যা বাংলাদেশি টাকায় ৬৭ হাজার)। ১৩ প্রো-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৮৪ হাজার ৯১৫ টাকা)। ১৩ প্রো ম্যাক্স এর দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৪১৫ টাকা)। ১৩ মিনি এর দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৫৯ হাজার ৪১৫ টাকা)।

জানা গেছে আইফোন ১৩ সিরিজে নেটওয়ার্ক না থাকলেও কথা বলা যাবে। সংযুক্ত থাকবে স্যাটেলাইটের সঙ্গে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD