বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

 জাপানের বেহাল দশা ক্রমেই ফাঁস হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

সংক্রমণ আর মৃত্যু বাড়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি ও এশিয়ার সবচে উন্নত দেশ জাপানের স্বাস্থ্য খাতের বেহাল দশা। করোনাভাইরাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের স্বাস্থ্যখাত কতটা দুর্দশাগ্রস্ত। একের পর এক হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না অনেক রোগী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

চিকিৎসকরা বলছেন, ‘প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পিপিই’র অভাবে রেইন কোট বা ব্যাগ দিয়ে তৈরি পোশাক পরে দিতে হচ্ছে সেবা।’

বিবিসি বলছে, ‘করোনার উপসর্গ নিয়ে একজন রোগী কমপক্ষে ৮০টি হাসপাতাল ঘুরেছেন সেবার জন্য। সবগুলো হাসপাতালই ফিরিয়ে দিয়েছে তাকে। কারণ এর কোনটিতেই নেই করোনা রোগীর চিকিৎসা দেয়ার পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। সংবাদ সম্মেলনে তা শিকারও করে নিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ‘

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের হতাশার কান্না শুনেছি। আমি জানি, এই মুহূর্তে নার্স এবং ডাক্তাররা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাদের শারীরিক এবং মানসিক ভাবে ফিট থাকার বিকল্প নেই। আমার অনুরোধ আপনারা চিকিৎসা দেয়া থেকে বিরত থাকবেন না। ‘

চিকিৎসকরা বলছেন, ‘করোনা মোকাবেলায় মোটেও প্রস্তুত নয় জাপান। বেশির ভাগ হাসপাতালে নেই আইসিইউ, ভেন্টিলিটরের মতো সুবিধা। দেয়া হচ্ছে না সুরক্ষা সরঞ্জামও। এমনকি, কিট সংকটে টেস্টই করা যাচ্ছে না বেশির ভাগ মানুষের।’

জাপানে, করোনায় মৃত্যু এবং সংক্রমণ রোধে দেশব্যাপি চলছে জরুরি অবস্থা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD