শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

জুলাইয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ডিসেম্বরকে ধরে জুলাইয়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৬ এপ্রিল) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আনোয়ারুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। এটা জুলাই-আগস্ট হতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সবার সঙ্গে মতবিনিময় হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা মতবিনিময় করবো।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কী? এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তারা আরও ইম্প্রুভ করবে। আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সুষ্ঠু নির্বাচন সব পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD