সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

জেট ফুয়েলের মূল্য ঘোষণা স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জেট ফুয়েলের মূল্য ঘোষণা স্থগিত

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক জরুরি বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিইআরসির দেওয়া ওই বার্তায় বলা হয়, ১৮ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক স্মারক নম্বর ২৮.০১.০০০০.০১২.২৩.০০৪.২৫.১৩০৯-এর মাধ্যমে সমন্বয়কৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর মূল্যহারের কার্যকারিতা কমিশন কর্তৃক স্থগিত করা হয়েছে।

এর আগে মূল্য সমন্বয়ের এক ঘোষণায় বিইআরসি জানিয়েছিল, মার্চ মাসের জন্য অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম এক লাফে ৮১ টাকা ৭৭ পয়সা বাড়ানো হয়েছিল।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করার কথা জানানো হয়েছিল আগের ঘোষণায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD