শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

টাকা দিয়ে লোক এনে সমাবেশ করেছে বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বরিশালে বিএনপি যে গণসমাবেশ করেছে সেখানে টাকা দিয়ে লোক জমায়েত করার অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছয় জেলার লোক টাকা-পয়সা দিয়ে চার দিন আগে থেকে এনে বিএনপি বরিশালে সমাবেশ করেছে।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি, জামায়ত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ শান্তি সমাবেশ ও মিছিলে তিনি এই অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এইমাত্র কুমিল্লা থেকে আসলাম। কুমিল্লা মহানগর সম্মেলনে বিশাল জমায়েত। ভেতরে, বাইরে আরও তিন গুণ লোক। আজকে কুমিল্লা যা দেখলাম ঢাকায় এসে দেখছি একটা বিশাল জনস্রোত। এখানে এসে বরিশালের কথা ভাবছি। ফখরুল সাহেব ছয় জেলার লোক টাকা পয়সা দিয়ে চার দিন আগে থেকে বরিশালে এনেছেন। আর এখানে ছয় থানার লোক। এটা ছয় থানার লোক। ওখানে হল ছয় জেলার লোক। আজকের এই জমায়েত ছয় থানা, ছয় জেলার চেয়ে বেশি. এটা আপনারা দেখে যান।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশিদের কাছে নালিশ করেন, বাংলাদেশ নালিশ পার্টি। বিদেশিরা এখানে থাকে। তারা দেখুন, কার কত শক্তি।

কাদের বলেন, খেলা হবে, খেলা হবে, মোকাবেলা হবে, আন্দোলনের নির্বাচনে হবে, খেলা হবে। ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে। খুনিদের বিরুদ্ধে, ১৫ আগস্টের খুনিদের বিরুদ্ধে খেলা হবে, একুশে আগস্ট খুনিদের যারা মাস্টারমাইন্ড তাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে খেলা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন। সামনে ডিসেম্বর মাস, আপনারা নাকি ডিসেম্বরে আমাদের হটিয়ে, শেখ হাসিনাকে হটাইয়া খালেদা জিয়াকে নিয়ে কমিউনিস্ট স্টাইলে বিপ্লব করবেন ঢাকার রাজপথে। এই রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে আওয়ামী লীগের জনগণের শক্তির সামনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD