শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

টিকা দেবে, কবে দেবে বলে না: পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : অনেক দেশের কাছে টিকা চেয়েছি। তবে সবাই আমাদের বলে টিকা দেবে, কবে দেবে সেটা বলে না। বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আমরা অনেক দেশের কাছেই টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রেজেনেকার টিকা চেয়েছি। তবে আমরা যুক্তরাষ্ট্রের রাডার স্কেলে নেই। যেসব দেশে করোনায় বেশি মারা গেছে, তাদের যুক্তরাষ্ট্র টিকায় অগ্রাধিকার দিচ্ছে। তবে আমাদের মারা গেছে মাত্র ১২ হাজার। তাদের চোখে এটা খুবই কম।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, এক্ষেত্রে টিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও চেষ্টা করছেন। সেখানে ১৬৫৪ জন বাংলাদেশি টিকার জন্য হোয়াইট হাউজে চিঠি দিয়েছেন।

তিনি বলেন, এখন দেশে টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। উৎপাদনে সফল হলে পরবর্তীতে নিজেরাই টিকা রপ্তানি করতে পারবো।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD