বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী। খবর আল জাজিরার

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন, ইরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরাইলকে ধ্বংস করার যে পরিকল্পনা তেহরানের রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি।

তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরাইল যেকোনো সময় এবং প্রয়োজনে এককভাবেও সামরিক অভিযান চালাতে সক্ষম।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ও ইরানের মধ্যে নিয়মিত পালটাপালটি হুমকি ও উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরাইলে হামলা চালালে ইরানকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের একের পর এক কঠোর বক্তব্যে দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির কথা জানিয়ে ইসরাইল নতুন করে সামরিক অবস্থান স্পষ্ট করল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD