ডেস্ক রিপোর্ট : থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া, রেজি নং- ১১/২৫৫২ থাইল্যান্ডের একমাত্র রেজিস্ট্রিকৃত সংগঠন। যা থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়াতে অবস্থিতি। তবে সমগ্র থাইল্যান্ড এর পরিধি। ২০০৯ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর হোসেন যিনি চার তারকা বিশিষ্ট হোটেল ইউনিক রিজেন্সির মালিক। দীর্ঘ ১২ বছর এই সংগঠন কে সুসংগঠিত করেছেন। এই সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ, বাংলাদেশর জাতীয় দিবসগুলো পালন এবং বিভিন্ন সময়ে মানুষ সহযোগিতা করে আসছে।
প্রতি চার বছর পর নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের নতুন নেতৃত্ব গঠিত হয়। গত ১২ ই ডিসেম্বর নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সভাপতি পদে আবদুল আলিম, সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সোলায়মানসহ ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ১ম আনিসুর রহমান, ২য় নুরুল ইসলাম শিশির, ৩য় শহিদুর রহমান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে, ১ম আরাফাত রহমান, ২য় সাইফুল ইসলাম পবন, ৩য় আলাউদ্দিন, ৪র্থ লুতফর রহমান। এছাড়াও অর্থ সম্পাদক তাওফীকুর রহমান, অফিস সম্পাদক ফয়সাল ইমতিয়াজ অপু, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান লিখন, প্রচার সম্পাদক নুরুন নবী জয়, সমাজ কল্যাণ গিয়াস উদ্দিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক শ্রী রণধীর কুমার বোস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে কোহিনুর আক্তার, কার্যনির্বাহী সদস্য ১ম আসাদুজ্জামান মুনা, ২য় সারা ইসলাম।