বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

টুইটারে ৬ কোটি ফলোয়ার ছাড়িয়ে গেল নরেন্দ্র মোদির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ফলোয়ার সংখ্যা ছয় কোটি ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে সামাজিক এই যোগাযোগমাধ্যমটিতে বিশ্বের তৃতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে জায়গা করে নিলেন তিনি।

২০০৯ সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে যোগ দেন মোদি। এরপর থেকে এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। গত ১০ মাসে তার ফলোয়ার এক কোটি বেড়েছে।

তবে ফলোয়ার সংখ্যা ছয় কোটি স্পর্শ করলেও জনপ্রিয়তার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ধারেকাছেও নেয় মোদি। বর্তমানে সাবেক এই রাষ্ট্রনায়কের টুইটারে ফলোয়ার সংখ্যা ১২ কোটি।

তবে শুধু রাষ্ট্রনায়ক হিসেবেই টুইটারে সবচেয়ে বেশি জনপ্রিয় নন ওবামা; টুইটারে সবচেয়ে বেশি অনুসারী যুক্তরাষ্ট্রের সাবেক এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার ৮ কোটি ৩০ লাখ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD