বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ট্রাকচাপায় ২ কিশোর নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুই কিশোর নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মণ্ডলের ছেলে অঙ্কুশ মণ্ডল (১৭)।

পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজেদের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD