মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গেটম্যান সাইফুজ্জামান জানান, লেভেলক্রসিং গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেটকার চালক সেটি না দেখে লাইনের ওপর গাড়ি উঠিয়ে দেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকা পার হওয়ার সময় হিলিগামী একটি প্রাইভেটকার লাইনে উঠে যায়। এ সময় প্রাইভেটকারে ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD