বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

ডাব্লিউএইচও স্বীকৃত ভ্যাকসিন নেবে বাংলাদেশ, বরাদ্দ ৬০০ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে বলে আশা করছে মন্ত্রিসভা। এসব টিকা সংগ্রহ করার জন্য ৬০০ কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) স্বীকৃতি পায়নি করোনা প্রতিরোধের এমন টিকা কিনবে না সরকার।

আজ বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত অবহিতকরণ করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ভ্যাকসিন নিয়ে আজ একটা বিস্তারিত প্রেজেন্টেশন ছিল। কভিড-১৯ সংক্রমণের পর থেকে বিশ্বব্যাপী ভ্যাকসিনের জন্য বিভিন্ন দেশ উঠে-পড়ে লেগেছে। ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ৪৬টি ভ্যাকসিনের, আর প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ৯১টির। যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের সঙ্গে শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ রাখছে।

তিনি বলেন, একটা বেইজলাইন হলো- ডাব্লিউএইচও যেটাকে স্বীকৃতি দেবে না সেটা আমরা নেব না। এটাকে বেইজলাইন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট এবং ফার্মাসিউটিক্যালস কম্পানিগুলো পারসনালি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে এখানে প্রডাকশনের জন্য।

তিনি আরো জানান, বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করেছি বলে কেউ কেউ বলছেন, তারা এটা ঠিক বলেননি। বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না। ভ্যাকসিন আগামী বছরের এপ্রিলের আগে আসবে বলে মনে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD