বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডিএসসিসির মেয়র প্যানেল নির্বাচিত যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র প্যানেল নির্বাচিত করা হয়েছে। এতে ৪৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর মোঃ শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত ১ আসনের ফারজানা ইয়াসমিন বিপ্লবীকে মেয়র প্যানেল নির্বাচিত করা হয়। সোমবার ডিএসসিরি ২য় পরিষদের ২য় সভায় এই মেয়র প্যানেল নির্বাচন করা হয়। মেয়র প্যানেল নির্বাচনে উল্লেখিত ৩ জনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদেরকে নির্বাচন করেন।

এ সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সিটি কর্পোরেশনকে যেমনি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চাই, তেমনি আইন অনুযায়ী পরিচালিত করতে চাই। আইনের কোনো ব্যত্যয় হোক সেটা আমরা চাইনা।

মেয়র কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষকে সেবা দেয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সেজন্য নতুন সময় সূচি অনুযায়ী ডিএসসিসি’র সকল ওয়ার্ডে যে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ইতোমধ্যে তা জনগণের মাঝে আশার সঞ্চার করেছে এবং জনগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করছে। এই সাফল্যের দাবিদার আপনারাই। এই কার্যক্রমকে সফল করতে আপনারা নিরলস পরিশ্রম করছেন বলেই আমরা নতুন করে ডিএসসিসিকে গড়ে তোলার যে রূপকল্প হাতে নিয়েছি, তা বাস্তবায়নও গতি পেয়েছে।

এ সময় তিনি বোর্ড সভার আলোচ্য সূচি এবং আগামী দিনে ডিএসসিসিকে ঢেলে সাজানোর পরিকল্পনা ও রূপকল্প উপস্থাপন করেন এবং কাউন্সিলরগণ তাতে একযোগে একাত্মতা প্রকাশ করে সেই রূপকল্প বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য যে, পাঁচ বছরেরও অধিক সময় পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বোর্ড সভায় অনুমোদনের এবারই প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হলো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD