বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডিএসসিসি এলাকায় শতভাগ বর্জ্য অপসারন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য (১ আগস্টের) অপসারিত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া আজকের (২ আগস্টের) কোরবানির পশুর বর্জ্য আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

এর আগে কোরবানির বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গতকাল মাঠে নামে ঢাকার দুই সিটি করপোরেশন। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করার লক্ষ্য নিয়ে সাড়ে ৭০০ যানবাহন ব্যবহার করে সংস্থা দুইটি। সেই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে সাড়ে ১৭ হাজার কর্মী মাঠে কাজ করছিলেন।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকালই বলেছিলেন, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। ২৪ ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারিত হবে। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা সে বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD