বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

করোনা মহামারিতে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে। আর এই অটোপাসের ফলাফল আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে যাচ্ছে শিক্ষাবোর্ডগুলো। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এইচএসসির ফলাফল প্রকাশের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে ডিসেম্বরের শেষের দিকে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল যেন প্রকাশ করা যায়, সেই লক্ষ্যে কাজ চলছে।

তবে আশা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বিত টেকনিক্যাল কমিটি এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ করতে পারবে। সকল শিক্ষার্থীদের ফলাফল নিশ্চিত হলেই এইচএসসির শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে।

করোনা মহামারির কারণে সম্প্রতি বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফল গড় করে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD