শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ঢাকার বাইরে যাওয়াদের সংসদে প্রবেশ বারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

দীর্ঘদিন সংসদ সচিবালয় খুললেও সেখানে এই ঈদে ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের যেতে বারণ করা হয়েছে। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর তাদের সংসদে অফিস করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে মাইকিং করে এই নির্দেশ জানানো হয়। জানা যায়, এই ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া সংক্রান্ত সরকারের ঘোষণার পর অনেকেই নিজ গাড়ি ছাড়াও ভাড়া গাড়িতে ঢাকার বাইরে গেছেন। এজন্য সংসদ সচিবালয় থেকে এই নির্দেশ দেয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও বসবাসকারী সংসদের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সংসদ এলাকায় বসবাসবাসকারী সচিব/যুগ্ম-সচিব, হোস্টেলে বসবাসরতদেরও এই নির্দেশ দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, রোববার সকাল ৭টায় মসজিদ থেকে এই ঘোষণা দেয়া হয়। এরপর ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে হোম কোয়ারেন্টিনে যান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD