শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান এবার নদীপথে পুশ ইনের চেষ্টা, বিএসএফকে ফিরিয়ে নিতে বাধ্য করল বিজিবি হামে আরো ৫ শিশুর মৃত্যু মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল মার্কিন বাহিনীকে ইরানের ইউরেনিয়াম ‘দখল করতে দেননি’ ট্রাম্প

ঢাকার যে ১৮ স্থানে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস (ভিডিওসহ)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দিন দিন বেড়েই চলেছে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ। এপর্যন্ত ঢাকার মোট ১৮০ টি স্পটে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর মধ্যে ১৮টি স্থানে সর্বাধিক সংক্রমিত হয়েছে। বিশেষ করে ৮টি স্থানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে একশ’র বেশি।

আইডিসিআর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার রাজারবাগে আক্রান্তের সংখ্যা রয়েছে সর্বচ্চো স্থানে। এপর্যন্ত স্থানটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০০ জন। তবে গত ২৪ ঘণ্টায় আর নতুন করে কেউ আক্রান্ত হয়নি। এরপর ২য় অবস্থানে রয়েছে যাত্রবাড়ি। গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়িতে নতুন করে সংক্রমিত হয়েছে ১৩ জন। এখন পর্যন্ত যাত্রবাড়িতে মোট সংক্রমণের সংখ্যা ১৮২ জন। যা গত ৮ মে’তে ছিল ১৬৯ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে কাকরাইল। এই এলাকাতে সর্ব মোট আক্রান্তের সংখ্যা ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় আর নতুন করে কেউ আক্রান্ত হয়নি। চতুর্থ স্থানে রয়েছে মহাখালি এলাকা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৯ জন। ৫ম সর্বোচ্চ আক্রান্ত এলাকার স্থানে রয়েছে মুগদা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৬ জন।

আইডিসিআর সূত্রে আরো জানা গেছে, ৬ষ্ঠ সর্বোচ্চ আক্রান্ত এলাকার স্থানে রয়েছে মোহাম্মদপুর। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩২ জন। এরপর অষ্টম অবস্থানে রয়েছে তেজগাঁও। গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়িতে নতুন করে সংক্রমিত হয়েছে ৩ জন। এখন পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ১০১ জন। যা গত ৮ মে’তে ছিল ৯৮ জন।

আক্রান্তের দিক থেকে নবম স্থানে রয়েছে মালিবাগ। এই এলাকাতে সর্ব মোট আক্রান্তের সংখ্যা ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আর নতুন করে কেউ আক্রান্ত হয়নি। দশম স্থানে রয়েছে উত্তরা এলাকা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ জন। ১১ তম সর্বোচ্চ আক্রান্ত এলাকার স্থানে রয়েছে বাবু বাজার। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৯ জন।

আইডিসিআর এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১২ তম স্থানে রয়েছে বংশাল। এই এলাকাতে সর্ব মোট আক্রান্তের সংখ্যা ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ জন। ১৩ তম স্থানে রয়েছে মগবাজার এলাকা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন। ১৪ তম সর্বোচ্চ আক্রান্ত এলাকার স্থানে রয়েছে খিলগাঁও। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৪ জন।

আক্রান্তের দিক থেকে ১৫ তম স্থানে রয়েছে গেণ্ডারিয়া। এই এলাকাতে সর্ব মোট আক্রান্তের সংখ্যা ৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরো ৪ জন। ১৬ তম স্থানে রয়েছে শাহবাগ এলাকা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আর কেউ আক্রান্ত হয়নি। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ জন। ১৭ তম সর্বোচ্চ আক্রান্ত এলাকার স্থানে রয়েছে ধানমণ্ডি। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে এক জনও আক্রান্ত হয়নি। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৭ জন। ১৮ নম্বর সর্বচ্চো সংক্রমণ এলাকা বাড্ডা। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২ জন। এপর্যন্ত মোট আক্রান্ত ব্যাক্তি ৫৭ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD