সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকায় নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোডে অজ্ঞাত (৩২) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে পথচারীদের দেয়া খবরে ১৫২/২ গ্রিন রোড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই অজ্ঞাত মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, উদ্ধারকৃত মরদেহটি একজন নারীর। তার পরিচয় জানা যায়নি। রাস্তায় পড়ে ছিল। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হবে এটি হত্যা কী-না। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশি তদন্ত শুরু হয়েছ। ক্লুলেস এ ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD