রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী অবসরে পাঠানো হলো ১৭ পুলিশ কর্মকর্তাকে তেলআবিবকে পাশ কাটিয়ে ইরান যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন, কোণঠাসা নেতানিয়াহু পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব শিশুর আবদারে গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ঢাকায় ফিরলেন কারামুক্ত ও ওমরায় আটকে পড়া ৩১২ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহ এবং সৌদির বিভিন্ন কারাগারে থাকা ১৬৮ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এছাড়াও ফ্লাইটের বাকী সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এর আগে সৌদির স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। জেদ্দা এয়ারপোর্টে এসব যাত্রীদের মেডিকেল চেকআপ এবং ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ হয়।

এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সৌদিতে ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।

লাইটনিউজ/ইকে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD