বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, কেন বললেন ট্রাম্প? স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে : প্রধানমন্ত্রী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির
করোনাভাইরাস

ঢাকায় ৬৮৬, সারা দেশে ১৪৫৮ জন আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : দেশ জুড়েই বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু সংক্রামণের হারে দেখা গেছে ভিন্নচিত্র। দেশে মোট ২১৪৪ জন করোনা আক্রান্তের মধ্যে ঢাকার রয়েছে ৬৮৬ জন। ১৪’শ ৫৮ জন বিভিন্ন জেলার। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। দেশে মোট আক্রান্তের ৩২ শতাংশই ঢাকার। তবে নতুনভাবে অন্যান্য এলাকায়ও সংক্রমণ বাড়ছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ১৪৪ জন। এর মধ্যে মধ্যে শতকরা ৩২ ভাগই ঢাকার। এরপরে রয়েছে নারায়নগঞ্জে। আর নতুনভাবে সংক্রমিত এলাকা গাজীপুর। এরপরই রয়েছে নরসিংদী, কিশোরগঞ্জ।

নতুনভাবে আক্রান্ত ৩০৬ জনের বয়সসীমায় বিষয়ে জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীমার মধ্যে যা শতকরা ২৭ ভাগ। ৩১ থেকে ৪০ বছর বয়সীমার রয়েছেন ২২ ভাগ ও ১৯ ভাগের বয়সসীমা ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনায় আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও ৩৮ ভাগ নারী রয়েছেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৮৪ জন মৃত্যুবরণ করলো।

লাইট নিউজ ডেস্ক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD