শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ কারারক্ষী করোনা আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ কারারক্ষী করোনা আক্রান্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ জন কারারক্ষী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে তাদের একাধিকবার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

এই ১০ জন বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের ১০ জনই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিছুদিন আগে এক কারারক্ষী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এর সংস্পর্শে যারা ছিল তাদেরসহ পুরান ঢাকার কারাগারে থাকা আরও বেশ কয়েকজনের করোনা পরীক্ষা করা হলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায় করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে।

তবে কেরানীগঞ্জের কারাগারের ভেতরে থাকা করোনা আক্রান্ত এখন পর্যন্ত কেউ হয়নি। সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তার বয়স (৬০) বছর। তিনি ডায়ালাইসিসের রোগী ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD