ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদকে সামনে রেখে তীব্র যানজট শুরু হয়েছে। এদিকে মেঘনা সেতুর টোল প্লাজা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।
বুধবার (১২ মে) সকাল থেকে এ দৃশ্য দেখা যায় মহাসড়কে। দীর্ঘ যানজটের কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারের চালক কামাল বলেন, সকাল ৬টায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম দিকে রওনা দিয়েছি। পথে পথে শুধু যানজট আর যানজট। গণপরিবহন ছাড়াই মহাসড়কে এমন পরিস্থিতি।
এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মেঘনা সেতুর টোলপ্লাজায় টোল আদায়ে কিছুটা ধীরগতি রয়েছে। আর ঈদে ঘরমুখী মানুষের অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের তৈরি হয়েছে।