শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ
ভূমিকম্প সতর্কতা

ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত বিশ্লেষণ করে জানা যায়, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন অত্যাবশ্যক। সম্ভাব্য সংস্কারকাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলেও মত দেন তারা।

এ কারণে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD