শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

তারাবিতে অংশ নেওয়া যাবে ১২ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার ক্ষেত্রে এক প্রকারের নিষেধাজ্ঞা রয়েছে। তারই অংশ হিসেবে আসন্ন রমজান মাসে মসজিদে তারাবির নামাজ হলেও সেখানে ১২ জনের বেশি অংশ নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকেই প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৪ হাজার ১৮৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৭ জন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আমরা সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। আগামী কিছু দিন আরো কঠিন সময় পার করতে হবে।

দেশের এই যখন অবস্থা তখন দেশে আগামী শনিবার থেকে রোজা শুরু হতে পারে। শনিবার রোজা শুরু হলে শুক্রবার রাতেই তারাবির নামাজ শুরু হবে। তাই মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় তারাবির নামাজে বিধি-নিষেধ আরোপে এই সিদ্ধান্ত হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বিবিসি বাংলাকে জানিয়েছেন, মসজিদে তারাবির নামাজে ১২ জন উপস্থিত থাকতে পারবেন। এর মধ্যে দুই জন কোরানের হাফেজ। বাকিদের মধ্যে মসজিদের স্টাফ ও মুসল্লি থাকবেন।

এমনকি সৌদি আরবেও তারাবির নামাজের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। দেশটিতে প্রথমে নিষিদ্ধই করা হয়েছিল তারাবির নামাজ। পরে সে অবস্থান থেকে সরে এসে সীমিত পরিসরে করার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD