বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

তিন রাজস্ব আইনের অথেনটিক ইংরেজি টেক্সটের গেজেট প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দেশের রাজস্ব ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ আইন—মূল্য সংযোজন কর আইন- ২০১২, কাস্টমস আইন-২০২৩ এবং আয়কর আইন- ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একইসঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর ইংরেজি সংস্করণও সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষক ও বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই তিন আইনের নির্ভুল ইংরেজি সংস্করণ না থাকায় নানা জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ অত্যাবশ্যক হয়ে উঠেছিল।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এবং কাস্টমস এক্ট-১৯৬৯ বাতিল করে নতুন আয়কর আইন ও কাস্টমস আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই আইনের অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশের দাবি জোরালো হতে থাকে।

এনবিআর আরও জানায়, আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে আইন তিনটির ইংরেজি সংস্করণ প্রস্তুত করেন। এরপর পৃথক কমিটি একাধিক ধাপে তা রিভিউ করে। চূড়ান্ত সংস্করণ ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হলে তারা পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সংশোধন করে তা অনুমোদন দেয়। পরে বিজি প্রেসে মুদ্রণের মাধ্যমে গেজেট আকারে প্রকাশিত হয়।

এনবিআর মনে করে রাজস্ব আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আইন ভালোভাবে বোঝা সহজ হবে এবং আইনের প্রতি করদাতার আস্থা বৃদ্ধি পাবে। এতে রাজস্ব আইন প্রয়োগে অস্পষ্টতা ও দ্ব্যর্থতা দূর হবে, যা সামগ্রিকভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD