বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

তুচ্ছ ঘটনায় বাবাসহ ২ মেয়েকে কুপিয়ে জখম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সুপারি চুরির কৈফিয়ত চাওয়ায় বাবাসহ দুই মেয়েকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার সাগরনাল ইউনিয়নে‌র পাতিলাসাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শরফ উদ্দিন।

আহতরা হলেন— পাতিলাসাঙ্গন গ্রামের চনু মিয়া (৫৫), আয়শা বেগম (১৮), রাশেদা বেগম (১৬)।

এলাকাবাসী শাহরিয়ার মাহবুব রাইজিংবিডিকে জানান, আজ ফজরের পর চুনু মিয়া দেখেন গাছ থেকে কয়েস মিয়া সুপারি চুরি করছে। তখন চুনু মিয়া তাকে ধরতে আসলে কয়েস দা জাতীয় কিছু দিয়ে তাকে আঘাত করে। তা দেখে চুনু মিয়ার দুই মেয়ে ঘটনাস্থলে এসে কয়েস মিয়াকে থামাতে চান। তখন কায়েস পালিয়ে যাওয়ার জন্য তার ২ মেয়েকেও আঘাত করে। এক পর্যায়ে অভিযুক্ত কয়েস মিয়ার ভাই শামীম আহমদ এসে দা জাতীয় কিছু দিয়ে তাদের হাতে, মাথায় ও পেটে আঘাত করে।

খবর পেয়ে স্থানীয়রা বাবা ও দুই মেয়েকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, এ বিষয়ে একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে কয়েস মিয়া (৪০) ও তার ভাই শামীম আহমদের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD