বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

থাইল্যান্ডের সমুদ্র সৈকত জুড়ে কচ্ছপের মেলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী লকডাউনে জীববৈচিত্রে নিয়ে এসেছে প্রাণের ছন্দ। কোথাও কোনো মানুষ নেই, নেই ময়লা-আবর্জনা কিংবা গাড়ির কালো ধোঁয়া। যেন দীর্ঘদিন পর বন্দি দশা থেকে মুক্তির স্বাদ নিচ্ছে এসব প্রাণী।

সম্প্রতি বিভিন্ন দেশে পাখি, ভাল্লুক, শেয়াল, বাঁদরসহ বিভিন্ন বন্য প্রাণী রাস্তা কিংবা শপিংমলে ঘুরে বেড়ানোর দৃশ্য টুইটার-ইনস্টাগ্রামে ভাইরাল হতে দেখা গেছে।

এরই ধারাবাহিকতায় এবার থাইল্যান্ডের সমুদ্র সৈকত জুড়ে কচ্ছপের দেখা মেলে। সমুদ্র সৈকত জুড়ে এত বেশি কচ্ছপ দেখা যায়নি বলে জানান থাইল্যান্ডের মাই খাও মেরিন টার্টল ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক হোমা-আই। তিনি বলেন, ফুকেট থাইল্যান্ডের সর্বাধিক জনপ্রিয় দ্বীপ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পর্যটক নিষিদ্ধ হয়ে যাওয়ায় সৈকতে কচ্ছপের দেখা মিলছে।

দীর্ঘমেয়াদি এ লকডাউনে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব থাকতে পারে। শুধুমাত্র সামুদ্রিক কচ্ছপ নয়, ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রজাতিরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ লকডাউনে সামুদ্রিক জীবনের পুনর্জন্ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই মহামারি থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে। এসব চিত্র আমাদের বুঝিয়ে দিচ্ছে আমরা প্রাণীর নির্বিঘ্ন বিচরণকে বাধাগ্রস্ত করেছিলাম।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD