বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

থানাহাজত ভেঙে পালালেন রোহিঙ্গা যুবক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার রোহিঙ্গাদের ক্যাম্প ভাসানচর থানাহাজতের গ্রিল ভেঙে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামি রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌ-পথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচর থানাহাজতে রাখা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোন এক সময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।

তিনি আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ৬ নম্বর কক্ষে বসবাস করতেন। পালানোর পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যহত রয়েছে।

ওসি আরো বলেন, তিনি পালিয়ে কোথাও থাকতে পারবেন না। আমরা তাকে ধরতে সমর্থ হবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD