বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দুই দিনে সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ ট্যানারির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

চলতি বছর কোরবানির ঈদের দিন রবিবার ও পরদিন সোমবার সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া কিনেছেন ট্যানারি মালিকরা। এর মধ্যে ঈদের দিন তারা সাড়ে ৩ লাখ চামড়া সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ। বুধবার (১৩ জুলাই) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের আড়ত ও হাট থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করবেন তারা। চলতি মৌসুমে তারা ৯০-৯৫ লাখ চামড়া সংগ্রহ করবেন।

জানা গেছে, গত বছর প্রায় তিন লাখ কাঁচা চামড়া কিনেছিলেন ট্যানারি মালিকরা। সেই তুলনায় এ বছর প্রায় আড়াই লাখ বেশি চামড়া সংগ্রহ হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, বুধবার (১৩ জুলাই) থেকে ঢাকার বিভিন্ন আড়তগুলো থেকে লবণজাত চামড়া সংগ্রহ শুরু হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন এলাকার লবণজাত চামড়া আমরা আরও এক সপ্তাহ পর থেকে সংগ্রহ শুরু করব।

উল্লেখ্য, সাধারণত দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে প্রাথমিকভাবে তা লবণ দিয়ে সংরক্ষণ করে রাখেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। ঈদের ২-৩ দিন পর থেকে এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেন ট্যানারির মালিকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD