বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

দুই মামলায় সহযোগীসহ ইশিতা ৬ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার ঈশরাত রফিক ইশিতা ও তার সহযোগী মোহাম্মদ শহিদুল ইসলামকে দুই মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রিমান্ডের এই আদেশ দেন।

মাদকের মামলায় তদন্ত কর্মকর্তা শাহআলী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মাসুদ রানা ৫ দিন এবং প্রতারণার মামলায় আরেক সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই মামলায় দুজনের ৩দিন করে ৬ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে রোববার র্যাবের হাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন ইশরাত রফিক ইশিতা। পরে তার সহযোগী দিনারের নামে সোমবার সকালে র‌্যাব-৪ বাদী হয়ে শাহ আলী থানায় দুটি মামলা দায়ের করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD