বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দু’কারারক্ষীসহ পাঁচজনের নামে মামলার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

ঝিনাইদহের ধর্ষণ মামলার রায় জালিয়াতি করে জামিন আবেদন করায় এক আসামি, দুই কারারক্ষী, এক এফিডেভিটকারী ও এক তদবিরকারকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে এই মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে তদন্তে কোনো আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালত বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি সাজার মেয়াদ সাত বছর দেখিয়ে হাইকোর্টে আপিল করেছেন যা বিস্ময়কর।

হাইকোর্টে উপস্থাপিত জামিন আবেদনের নথিতে উল্লেখ করা হয়, আসামি কবির বিশ্বাসের সাজা হয়েছে সাত বছর। অথচ এই মামলায় একমাত্র সাজা যাবজ্জীবন। এতে আদালতের সন্দেহ হয়। শুনানি শেষে আসামি কবির বিশ্বাস, কারারক্ষী বিশ্বজিত ওরফে বাবু ও খাইরুল, এফিডেভিটকারী কাদের বিশ্বাস এবং তদবিরকারক চান্দ আলীর বিরুদ্ধে জালিয়াতির মামলার নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী)। আসামি কবির বিশ্বাসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান। এ সময় সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক উপস্থিত ছিলেন।

আদেশের পর ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী) বলেন, ধর্ষণ মামলার রায় জালিয়াতি করে জামিন আবেদন করায় এক আসামি, দুই কারারক্ষী, এক এফিডেভিটকারী ও এক তদবিরকারকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তদন্তে কোনো আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ দিয়েছেন আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একটি ধর্ষণ মামলায় আসামি কবির বিশ্বাসকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় কারাগারে থাকা কবির বিশ্বাস হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে একাধিকবার আপিল ফাইল করে জামিন চান।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চেও একবার জামিন চাওয়া হলে তা খারিজ হয়।

সম্প্রতি যাবজ্জীবনের জায়গায় সাত বছরের সাজা উল্লেখ করে আপিল ফাইল করে জামিন চান কবির বিশ্বাস। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেনের (বাপ্পী) দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি আদালতের নজরে আনলে এতে প্রতিয়মান হয় যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাত বছরের সাজা দেয়ার কোনো সুযোগ নেই। এখানে ভুয়া সার্টিফায়েড কপি সরবরাহ করা হয়েছে। এতে কারাগারের দুই কনস্টেবল ও এক তদবিরকারক জড়িত রয়েছে। আদালত সংশ্লিষ্ট আইনজীবী শেখ আতিয়ার রহমানকে তলব করে রোববার আদেশের জন্য রাখেন। এদিন শুনানিতে শেখ আতিয়ার রহমান বলেন, তিনি জালিয়াতির বিষয়টি জানতেন না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD