বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দু’দিনে সাড়ে ৮ হাজার মামলা নিষ্পত্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর এক আদেশে গঠিত হাইকোর্ট বিভাগের ১৩ বেঞ্চে দুই দিনে জামিন সংক্রান্ত আট হাজার ৫১৭ মামলার নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৭ এপ্রিল এক আদেশে ওই ১৩টি বেঞ্চ গঠন করেছিলেন। বেঞ্চগুলোকে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ (জামিন সংক্রান্ত) ধারা মোতাবেক ২০১৬ থেকে ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মামলাগুলোর নিষ্পত্তি করতে বলেছেন।

ওই আদেশে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ পরিচালনার জন্য এ ১৩টি বেঞ্চ গঠন করেন।

এসব বেঞ্চে এখতিয়ার হিসেবে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০১৬,২০১৭,২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ শুনানি ও নিষ্পত্তি করবেন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD