বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দুমকিতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাইক্লোন সেল্টার ভবনের ওই স্কুলটির নিচ তলার একটি কক্ষের জানালা দিয়ে কে বা কারা টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। পাশের মসজিদ থেকে এশার নামাজ শেষে ফেরার পথে মুসল্লিরা আগুন দেখতে পান।

স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম জানান, মুসল্লিরা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা আগুন নেভাতে সক্ষম হন। মূলত ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, রাত ৯টার দিকে কে বা কারা ভোটকেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD