শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দেবরকে কামড়ে মাংস তুলে নিলেন ভাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

সংবাদদাতা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় মো. সজিব হোসেন (২৪) নামে এক তরুণকে কামড়ে হাতের মাংস তুলে নিয়েছেন ভাবি।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভাবির কামড়ের শিকার সজিব হোসেন ওই গ্রামের হাসেম চৌকিদারের ছেলে। আহত দেবরকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।
আহত সজিব জানান, ঘটনার দিন সকালে তার মা লালবিবি, চাচি আনোরার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। পরে তার সেজো ভাই আলমগীর চৌকিদারের স্ত্রী নারগিস আক্তার বাজার থেকে ফিরে তাদের একসঙ্গে দেখে মনে করেন তারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
এ ঘটনার জের ধরে ভাবি নারগিস আক্তারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ভাবি তার বাম হাতে তিনটি কামড় দিয়ে মাংস তুলে নেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন বলে জানান সজিব হোসেন।
দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD