সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দেশে করোনার টিকা নিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : সারাদেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৪২ লাখ তিন হাজার ৮৩৫ জন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন এবং নারী ৫৩ হাজার ৭২ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ২০ হাজার ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD