বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

দেশে প্রতি ১০০ জন তরুণের মধ্যে ২৫ জন বেকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে দেশের তরুণ সমাজের বড় একটি অংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র বলছে, বাংলাদশের প্রায় ২৫ শতাংশ তরুণ এখন বেকার। উদ্যোক্তোরা বলছেন, কাজের সুযোগ তৈরি হতে আরও প্রায় এক বছর সময় লাগবে। সেই পর্যন্ত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্বনিয়োজিত কাজে যুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

করোনা মহামারিতে দীর্ঘ হচ্ছে বেকারের সারি। কমেছে নতুন কর্মসংস্থানের সুযোগও। আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও বলছে, বাংলাদেশি তরুণদের মধ্যে বেকারত্ব বেড়ে দ্বিগুণ হয়েছে। করোনার আগে ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণদের মধ্যে প্রতি ১০০ জনে বেকার ছিল ১২ জন। এখন তা বেড়ে হয়েছে ২৫ জন। আইএলও প্রকাশিত প্রতিবেদন বলছে, করোনায় কারণে ৬ মাসে বেকার হয়েছেন ২৪ দশমিক ৮ শতাংশ। গেলো বছরে, যা ছিল ১১ দশমিক ৯ শতাংশ।

৩৫ টি খাতের মধ্যে ৭ টি খাতে বেশি কাজ হারিয়েছেন তরুণরা। খুচরা ব্যবসা, হোটেল-রেস্তোরা, অভ্যন্তরীণ পরিবহন, বস্ত্র, নির্মাণ খাতে কাজ হারানো তরুনের সংখ্যা বেশি। কবে নাগাদ কাজে ফিরতে পারেবেন, বেকার তরুণরা, তাও তারা জানেন না।

সহসাই কাজের সুযোগ তৈরি হওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী নন উদ্যোক্তারা। তারা বলছেন, অর্থনীতিতে ধীরে ধীরে গতি ফিরছে। কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে, ৬ মাস থেকে এক বছর সময় লাগবে। তরুণদের দক্ষতা উন্নয়নের পরামর্শ দিয়েছেন, তারা।

অর্থনীতিবিদরা বলছেন, স্বনিয়োজিত কাজের প্রতি উৎসাহ দেয়া যেতে পারে। সেক্ষেত্রে তহবিল যোগানোর চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি প্রয়োজন সরকারের নীতি সহায়তা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে প্রতিবছর গড়ে ১৮ লাখ তরুণ শ্রমবাজারে আসেন। এর মধ্যে ৭ লাখ বিদেশে চলে যান। বাকিদের দেশেই কর্মসংস্থান হয়। কিন্তু করোনার কারণে দেশ থেকে শ্রমিকরা ফিরে আসায় বেকারত্বের হার বেড়ে যাচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD