মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

দৌলতদিয়ায় বেড়েই চলছে যাত্রীর চাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

রাজবাড়ি প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েই চলছে সাধারণ যাত্রীর চাপ। এ সকল যাত্রীর মধ্যে পোশাক শ্রমিকই বেশি।

শুক্রবার (১ মে) সকালে দেখা যায়, বৈরি আবহাওয়ার মধ্যেও ঢাকামুখী যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। গত তিন দিনের তুলনায় আজ যাত্রীর চাপ তুলনামূলকভাবে বেশি। ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ যাত্রীর চাপ কিছুটা বেশি।

দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে প্রচুর যাত্রী অপেক্ষা করছে নদী পারের জন্য। করোনার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরি ভিত্তিতে যানবাহন পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চালু রেখেছে বিআইডব্লিউটিসি। এসব সংকট থাকা সত্ত্বেও কমছে না যাত্রীর চাপ।

গাজীপুরের এক গার্মেন্টস কর্মী রেহেনা বলেন, বৃহস্পতিবার দুপুরে অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে। তারা বলেছে শনিবার থেকে কাজ শুরু হবে। তাই সবাইকে আসতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ যাত্রীর চাপ কিছুটা বেশি। বর্তমান এই নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD