বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ধরা পড়লো বহুরূপী প্রতারক ‘ইশরাত রফিক ঈশিতা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ইশরাত রফিক ঈশিতা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ওই নারী নিজেকে তরুণ চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট ওরফে ব্রিগেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে (আইপিসি) গ্রেপ্তার করা হয়েছে। তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD