বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ধর্ষণে অভিযুক্ত ৪ শিশুকে মুক্তি দিতে রাতেই বসল হাইকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : এক কন্যাশিশুর সঙ্গে বাগানে খেলতে গিয়েছিলেন ৮ থেকে ১০ বছর বয়সী চার ছেলেশিশু। ওই চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেছেন কন্যাশিশুটির বাবা। এদিকে বয়স বিবেচনায় না নিয়েই ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

গণমাধ্যমে এমন খবর দেখে ৪ শিশুকে দ্রুত মুক্তি দিতে বৃহস্পতিবার দিবাগত রাতেই আদালত বসিয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ অক্টোবর সশরীরে উপস্থিত হয়ে তাকে আদালতের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রাত ৯টায় এই আদেশ দেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, বরিশালের শিশু আদালতের বিচারককে ৪ জন শিশুর জামিন নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশে বলা হয়েছে, যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই ৪ জন শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ১১ অক্টোবর, রোববার সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

আদালত সূত্রে আরও জানা গেছে, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওই ৪ জন শিশুকে তাদের অভিভাবকসহ রোববারই উপস্থিত হওয়ার আদেশ দিয়েছেন আদালত। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে আগামী রোববার সকাল সাড়ে ১০টার মধ্যে ভিকটিমের ধর্ষণ সংক্রান্ত মেডিকেল প্রতিবেদন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে পাঠাতে বলা হয়েছে। জানা গেছে, এরই মধ্যে বরিশালের শিশু আদালতের বিচারক এই ৪ জন শিশুর জামিন মঞ্জুর করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD