শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

ধর্ষণ বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

সমাজে ধর্ষণ বন্ধে ব্যাপক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে গণভবনের সঙ্গে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলো সংযুক্ত ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজে কতগুলো ব্যাধি আছে- যেমন ইদানীং ধর্ষণ ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাব তারা তত বেশি বাড়ে।

‘ইতোমধ্যেই আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে। কাজেই এখানে এ ধরনের ঘটনা রোধ করতে ব্যাপক ব্যবস্থা নিতে হবে। ’

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা দরকার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD