বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ধর্ষণ শেষে ঘুমিয়ে পড়লেন তিনি, অতঃপর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

পুলিশের হাতে ধরা পড়লেন ‘কথিত’ এক ধর্ষক। ভিকটিমের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় পুলিশ তাকে আটক করে। আগামীকাল তাকে ওডেনডালরাস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট পুলিশ ম্যানেজমেন্ট জানায়, ৩৫ বছর বয়সী ওই সন্দেহভাজন ৬২ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন, বড়দিনে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন স্টিফেন থাকেং বলেন, রাত সোয়া ১০টার দিকে ভিকটিম যখন ঘুমাচ্ছিলেন তখন ওই ব্যক্তি তাঁর দরজায় টোকা দেন। তিনি জেগে ওঠেন। এর পর তাঁকে লাঞ্ছিত করা হয়। শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং সবশেষে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর সন্দেহভাজন ঘুমিয়ে পড়ে। ভুক্তভোগী খোলা জানালা দিয়ে পালিয়ে তাঁর তাঁর প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নেন।

ওডেনডালরাস থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং সন্দেহভাজন ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পায়। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে তারা জাগিয়ে তোলে এবং ধর্ষণের উদ্দেশ্যে ঘর ভাঙার জন্য গ্রেপ্তার করে। সন্দেহভাজনকে ২৮ ডিসেম্বর (আগামীকাল) ওডেনডালসাস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

ক্যাপ্টেন স্টিফেন থাকেং আরো বলেন, এটা নিশ্চিত করতে হবে যে একটি জাতির বয়স্ক নাগরিকরা নিরাপদ, সুরক্ষিত এবং ভালোভাবে যত্নশীল। সূত্র : আইওএল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD